গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না

জে এম আলী নয়ন
এপ্রিল ২১, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ১১টি কমিশন করেছিল। ১১টি কমিশনের মধ্যে সংবিধান আছে, বিচারের বিষয় আছে, প্রশাসনিক আছে, স্বাস্থ্য আছে, নারী আছে। আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। খেয়াল করে দেখবেন- যারা এই সংস্কার সংস্কার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদের সম্পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য যে চিকিৎসা কমিশন করা হয়েছিল, বাংলাদেশের মানুষ যাতে ওষুধ সহজে পেতে পারে, চিকিৎসা সহজে পাবে সেইটির ব্যাপারে তারা কোনো কথা বলে না। কীভাবে প্রশাসনকে ঠিক করতে হবে, সেইটির কথা তারা বলে না। কীভাবে আইনশৃঙ্খলা ঠিক করতে হবে, সেইটির কথা তারা বলে না। তারা শুধু সংবিধান সংবিধান এই বিষয়ে কথা বলে।

সাম্প্রতিক একটি ঘটনা তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি একটি ব্যক্তিগত ঘটনা- এক ছেলে ও এক মেয়ের বিয়ে সংক্রান্ত পারিবারিক বিষয়, কিছু মহল রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছে। আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। একটি ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। অতীতেও তারা বিভিন্ন সময়ে জনগণকে বিভ্রান্ত করেছে- মুক্তিযুদ্ধের সময়, ১৯৮৬ সালের নির্বাচন, ১৯৯৬ সালের পরিস্থিতি, এমনকি ২০০৮ সালের ঘটনাতেও।

তারেক রহমান বলেন, আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, খাল খনন, বৃক্ষরোপণ, যুবকদের কর্মসংস্থান দেশে ও বিদেশে। কিন্তু কিছু মহল এসব উন্নয়নমূলক কাজের বিরোধিতা করে এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করে। জনগণের স্বার্থের কাজ তারা উপেক্ষা করে, আর বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চায়। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…