গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট : হাতেনাতে ধরা চোর

শীর্ষ সংবাদ ডেস্কঃ
মার্চ ২৪, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট করে নেওয়ার সময় হাতেনাতে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শহরের ঢাকা-রায়পুর মহাসড়কে অবস্থিতি হীরা মঞ্জিলে চুরি কালে হাতেনাতে তাকে আটক করে বিক্ষুদ্ব জনতা। এসময়ে আর দুই চোর পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

আজ (২৪ মার্চ) শুক্রবার বিকেল সাড়ে ৫টার সময় এ ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় উৎসুক জনতার ভীড় দেখা গেছে।

হীরা মঞ্জিলের মালিক শাহ নেওয়াজ হীরা জানান, আসরের নামাজের সময় আমাদের বাসায় একদল চোর হানা দেয়। এসময় ঘরের বিভিন্ন আলমারি ভাংচুর করে স্বর্ণালংকার লুটে নেয় তাঁরা। একপর্যায়ে ফয়সাল নামের এক পথচারী দেখতে পেয়ে তাদের ধাওয়া দেয় এবং চিত্কার করে। এসময় এক চোর দৌড়ে পাশ্ববর্তী একটি ডোবায় পড়ে যায়। বাকিরা পালিয়ে যায়। আমরা এসে তাকে ধরে পুলিশে সোপর্দ করি।

লক্ষ্মীপুর ফাঁড়ি থানার ইনচার্জ মেঃ জহিরুল ইসলাম জানান, একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকীদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…