গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সিগারেট খাওয়া নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

ভোলা সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ৯, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার বন্ধুর বিরুদ্ধে। নিহতের মোঃ রাসেল (১৮)। নিহত রাসেল ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের চর ইলিশা গ্রামের মোঃ তোফাজ্জল ভান্ডারির ছেলে। তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু রিয়াজকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চডার মাথা মাছ ঘাটে এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন-   গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও গুলিসহ গ্রেফতার-৩

প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াজ ও রাসেল একই গ্রামের বাসিন্দা। রিয়াজ রাসেলের ৫-৬ বছরের বড়। স্থানীয় আকতার মাঝির নৌকায় তারা দু’জন ভাগী হিসেবে থাকতেন। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চডার মাথা মাছ ঘাটে সিগারেট খাওয়া নিয়ে তাদের দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াজ রাসেলকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি মোঃ শাহিন ফকির জানান, রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বন্ধু রিয়াজকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…