গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও গুলিসহ গ্রেফতার-৩

Link Copied!

গাইবান্ধা পৌর শহরের সুন্দরজাহান মোড় এলাকায় বাস ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত সদস্যকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, একজোড়া হ্যান্ডকাফ, ২টি মোটরসাইকেল ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বর (৫৪), শাহীন আলম (৩২) ও সাখাওয়াত হোসেন ওরফে ডাবলু (৪২)।

আরও পড়ুন-   বিকেলে বৈঠকে বসছেন হাসিনা-মোদি

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরজাহান মোড়ে এক অভিযান পরিচলনা করা হয়। বাস ডাকাতির প্রস্তুতিকালে উল্লেখিত সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দলে থাকা ওই চক্রের আরও ৪-৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মোতাবেক পলাতকদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এই আসামিদের বিরুদ্ধে আরও একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।’

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, ধ্রুব জ্যোতিময় গোব, ডিবি ওসি মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…