গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রূপপুরে যন্ত্রপাতি ওঠাতে-নামাতে বিশেষ ক্রেন স্থাপন

পাবনা সংবাদদাতাঃ
আগস্ট ১৯, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ৩৬০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন ক্রেন স্থাপন সম্পন্ন হয়েছে। এটি স্থাপন করা হয়েছে +৪৭.৫০ মিটার এলিভেশনে।

শনিবার (১৯ আগস্ট) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সূত্র এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২২৫ টন ওজনের ট্রেসেল ক্রেন রাশিয়ায় তৈরির পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সাইটে সম্প্রতি আনা হয়। এই ক্রেনের অংশগুলো সংযোজনের কাজ সম্পন্ন করা হয় প্রকল্প সাইটেই।

আরও পড়ুন-   প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান এতমস্ত্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট ও রূপপুর এনপিপি নির্মাণকাজের পরিচালক আলেক্সি দেইরি জানান, বিদ্যুৎকেন্দ্রটি চলাকালে অত্যন্ত ভারী যন্ত্রপাতি এবং জ্বালানি লোডিং ও রিলোডিংয়ের জন্য এই বিশেষ ক্রেন ব্যবহার করা হবে।

প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম করপোরেশনের প্রকৌশল শাখা। এই প্রকল্পে দুটি ইউনিট স্থাপন করা হবে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রতি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিঅ্যাক্টর, যেগুলো আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।

আগামী মাসের শেষ দিকে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য ফ্রেশ পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে বলে আশা রসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভের।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…