গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
জুন ১৩, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে ২৭ জুন থেকে শুরু করার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রিসভা।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।রোজা ও কোরবানির ঈদে সরকারি ছুটি বরাবরই তিন দিন থাকে। আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে নিয়ে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন।

আরও পড়ুন-   সম্পর্কোন্নয়নে লাতিন আমেরিকা সফরে রাইসি

মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ঈদের ছুটি ২৮ জুন থেকে শুরু না করে ২৭ জুন থেকে শুরুর সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি। ছুটি একদিন বাড়িয়ে দিলে ঈদে চাপ কমবে। এই সুপারিশ অনুমোদন পেলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত কোরবানির ঈদের ছুটি হবে।

কমিটি ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করলেও এ বিষয়ে মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

এর আগে ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার। এবার কোরবানির ঈদেও একদিন বেশি ছুটি পেতে পারেন কর্মজীবীরা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…