সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশ্ব মা দিবস পালিত র্যালি হয়েছে। এতে স্থানীয় বিজ্ঞান কলেজের ছাত্রীরা অংশ নেয়।
রবিবার (১৪ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মা দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন- বকশীগঞ্জে ভ্যানগাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু
এতে প্রধান আলোচক হিসেবে বিশ্ব মা দিবসে বাল্য বিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন, ভেটেরিনারি সার্জন শামীম আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন


