গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগড় সীমান্ত পরিদর্শন ও বিএসএফের সাথে শুভেচ্ছা বিনিময় বিজিবির মহাপরিচালকের

মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি):
এপ্রিল ১৫, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির রামগড় সীমান্ত পরিদর্শন ও বিএসএফের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি বিজিবির সূতিকাগার ঐতিহ্যবাহী রামগড় ব্যাটালিয়ন সদর, বিজিবি স্মৃতিস্তম্ভ, রামগড় বিশেষ ক্যাম্প, রামগড় আইসিপি ও মহামুনি বিওপি পরিদর্শন করেন।

তিনি আভিযানিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সৈনিকদের সাথে কুশল বিনিময় শেষে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এছাড়াও বিজিবি মহাপরিচালক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর নিকট ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদয়পুর সেক্টরের ডিআইজি শ্রী শেখর গুপ্তা ও অফিসারবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন-   মদনে ফ্রি ব্লাড নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানে বিজিবি ও বিএসএফ এক সঙ্গে কাজ করছে। দ্বিপক্ষীয় উচ্চ পর্যায়ের প্রত্যেকটি সীমান্ত বৈঠকে বিষয়গুলি গুরুত্ব দিয়ে আলোচনা করছি। উভয়পক্ষেরই সৌহার্দপূর্ণ মনোভাবের কোনো কমতি নাই। রামগড় মৈত্রী সেতু ও ইমিগ্রেশন সেন্টার অতি দ্রুততম সময়ে খুলে দিতে দু’পক্ষই কাজ করছে।

পরিদর্শনকালে এসময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষন), চট্টগ্রাম রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার, গুইমারা সেক্টর কমান্ডার, বিজিবির পরিচালক (পরিকল্পনা), চট্টগ্রাম রিজিয়নের পরিচালক (অপারেশন), রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…