সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসন ও ত্রাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার (১০ মার্চ) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
এসময় চৌহালী উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়।
আরও পড়ুন- রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা
পরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মৎস্য দপ্তরের জৈষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, ইউপি চেয়ারম্যান রমজান আলী ও চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: সাইফ আল দ্বীন প্রমুখ। পরে ত্রাণ ও দূর্যোগ দপ্তরের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিনির্বাপক বিষয়ক মহড়া প্রদর্শন ও বৃক্ষরোপণ করতে কোমলমতি শিক্ষার্থীদের সচেতন করা হয়েছে।



