গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

প্রবীণ শিক্ষক আব্বাছ আলী মোল্যার (৩১তম) মৃত্যুবার্ষিকী আজ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতাঃ
অক্টোবর ১৯, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলার তালা থানার শাহাপুর গ্রামের প্রয়াত শিক্ষক আব্বাছ আলী মোল্যার ৩১তম মৃতু্বার্ষিকী আজ।

১৯৯১ সালের ১৯ শে অক্টোবর শনিবার তিনি মৃত্যুবরণ করেন। তিনি শাহাপুর গ্রামের মৃত ওসমান আলী মোল্যার বড় ছেলে। (১৯ অক্টোবর ২০২২) বুধবার সকালে মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ বাসভবনে কোরআন তেলওয়াত ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে। প্রয়াত শিক্ষক আব্বাছ আলী মোল্যা তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন ও তার পাশে ব্যাবসা সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে জড়িত ছিলেন। তিনি ৬ পুত্র ও ৩ কণ্যা সন্তানের জনক ছিলেন।

আরও পড়ুন- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন

প্রয়াত আব্বাছ আলী তার জীবদ্দশায় একাধারে তিনি সুজনশাহ প্রাথমিক বিদ্যালয় ও খাজরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সর্বশেষ শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকা কালে তিনি অবসার গ্রহন করেন। প্রয়াত আব্বাছ আলী মোল্যার অনেক ছাত্র ছাত্রীরা দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে কর্মরত রয়েছেন।

এই প্রবীণ ব্যক্তির ৩১তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তার সকল স্বজনরা।

প্রয়াত শিক্ষক আব্বাছ আলী মোল্যার ৩১তম মৃত্যুবার্ষিকীতে সকলের কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার বর্গ

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…