গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মাঠে গড়াল শেখ রাসেল ফেন্সিং চ্যাম্পিয়নশিপ

নিজস্ব প্রতিবেদকঃ
অক্টোবর ১৬, ২০২২ ৪:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

মাঠে গড়িয়েছে শেখ রাসেল জুনিয়র অ্যান্ড ক্যাডেট ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর মিরপুর ১০ নম্বর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে অসি খেলার দক্ষতা বৃদ্ধি ও প্রচারে ভূমিকার জন্য বাফেফে সভাপতি শোয়েব চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন- পাকিস্তানি গণহত্যাকে স্বীকৃতির প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের (বাফেফে) সভাপতি এম শোয়েব চৌধুরী। তিনি খেলাধুলার উন্নয়নে সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানিয়ে দেশজুড়ে ক্রীড়া সম্প্রসারণ এবং ফেন্সিং ফেডারেশনের উন্নয়নের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শেখ রাসেল ও অন্য শহীদদের স্মরণ এবং তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়। বাংলাদেশি ফেন্সারদের বিশ্বমঞ্চে জাতিকে গৌরবান্বিত করার এবং দেশের জন্য সম্মান বয়ে আনার ক্ষমতা রয়েছে বলে অভিমত প্রকাশ করেন ফেন্সিং সভাপতি শোয়েব চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক দেশকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক অতিরিক্ত সচিব কালী রঞ্জন বর্মণ। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের সাবেক মহাপরিচালক আবদুল মাবুদ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5682

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন