গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পাবনায় মদের দোকান ভেঙে দিলেন স্থানীয়রা

পাবনা জেলা সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

পাবনা সুজানগর উপজেলার কাশিনাথপুর মোড়ে একটি মদের দোকান ভেঙে দিয়েছে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কাশিনাথপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদের ভাতিজা রবি মিয়ার কাশিনাথপুরে মার্কেটে একটি রুম ভাড়া নিয়ে রামকৃষ্ণ নামের এক ব্যক্তি মদ বিক্রি করে আসছিলেন।

ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জানান, মদ হারাম। ওই মদ গ্রাম অঞ্চলে প্রতিদিন সন্ধ্যার পরে এক ঘণ্টা করে বিক্রি করা হতো। এতে স্থানীয় যুব সমাজ ধ্বংসের দিকে ঝুঁকে পড়ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন- জটিলতা কাটলেই চলবে ঢাকা-নিউইয়র্ক বিমানঃ প্রধানমন্ত্রী

আহমদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ জানান, ইসলামী আন্দোলনের বেশকিছু নেতা বিষয়টি আমাকে অবগত করেছিলেন। আজ রোববার তারা সবাই আমার অফিসে আসছিলেন। আমি তাদের বলেছি আপনারা যদি ওখানে মদ পান, তাহলে আপনারা নষ্ট করে ফেলুন।

মদের দোকানের সেলসম্যান পরাণ কুমার শীল জানান, বাংলাদেশ সরকার অনুমোদিত লাইসেন্স আছে। কিন্তু আমাদের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…