গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সিলেটে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি

সিলেট সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২২, ২০২২ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

কোনও ঘোষণা ছাড়াই সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে কোনও উপায় না পেয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। হঠাৎ এমন কর্মসূচিতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকেই বাসের কাউন্টারগুলোতে এসে বসে আছেন। শ্রমিকরা গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। সড়কে টায়ার পুড়িয়ে দিয়েছেন তারা।

সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদসহ চার শ্রমিক নেতার নাম উল্লেখ করে ২০-৩৫ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। মামলার বিষয়টি আমরা আজকেই জানতে পেরেছি। আজকে কয়েকজন শ্রমিক পুলিশ কমিশনারের সঙ্গে এ বিষয়ে দেখা করতে গিয়েছিলেন। তিনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। যিনি আমাদের নামে মামলা করেছেন তাকে আগেই শ্রমিক সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশও কোন তদন্ত ছাড়াই মামলাটি গ্রহণ করেছে।

আরও পড়ুন- ডাক্তারি পরীক্ষায় প্রকৃত হিজড়া শনাক্তের সুপারিশ

জানা গেছে, শ্রমিক নেতাদের বিরুদ্ধে গত ১৪ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানায় এই মামলাটি করেন লেগুনা শ্রমিক শাহাব উদ্দিন। মামলায় মারধর ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে। এই মামলার জেরেই আজ সন্ধ্যা থেকে আন্দোলনে নেমেছেন পরিবহন শ্রমিকরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, যৌক্তিক কারণ ছাড়াই শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। দুই গ্রুপের শ্রমিক নেতাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় দুটি মামলা হয়েছে বলে জানতে পেরেছি। পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…