গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

বিশেষ প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ২১, ২০২২ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রতীক্ষা শেষে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এখন চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করে নেওয়ার পালা।

আরও পড়ুন- বিমানবন্দর থেকে বাফুফে ভবন, যে পথে যাবেন সাবিনারা

ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারানো দলটিকে ঘিরে রয়েছে নানান আয়োজন। পুরো ঢাকাই এখন উৎসবের নগরী।

বিমানবন্দরে নামার পর শুরুতে চ্যাম্পিয়ন দলসহ নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে ফুল দিয়ে বরণ করেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার পর তাদের কেক কেটে খাওয়ানো হয়।

এসময় ক্রীড়া প্রতিমন্ত্রীর পাশাপাশি বাফুফের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এরপর বিমানবন্দর থেকে বিজয়ীদের ছাদখোলা বাসটি কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয় সরণী ফ্লাইওভার, তেজগাঁও, মগবাজার – মৌচাক – কাকরাইল – ফকিরাপুল – মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে।

পুরো বাসে সাফ জয়ী ট্রফি ছাড়াও দলের ছবি মোড়ানো রয়েছে। থাকছে সাউন্ড সিস্টেম। বাজবে বিজয়ের গান। ছাদ খোলা বাসে চড়ে খেলোয়াড়রা পৌঁছাবেন বাফুফে ভবনে।

মতিঝিলে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন