গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

“উলিপুরে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২০, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে পাম্পের সংযোগ মেরামত করতে গিয়ে মনজু মিয়া (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে বিষ্ণুবল্লভ ফকিরপাড়া গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বিষ্ণুবল্লভ ফকিরপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মনজু মিয়া সকালে নিজ বাড়ির পাম্পের বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন।

এসময় অসাবধনতা বসত তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আরও পড়ুন- রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ফার্নিচার ও মাদকদ্রব্য আটক

ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য সেলিম সরদার দিপু বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাঈদুল ইসলাম জানান, বিদ্যুৎপৃষ্ট হওয়া মঞ্জু মিয়াকে হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5870

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…