গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পাওনা টাকা ফেরত পেতে প্রবাসীর মাইকিং-লিফলেটঃ রায়পুরে তোলপাড়

তাবারক হোসেন আজাদ, রায়পুর (লক্ষ্মীপুর)
মার্চ ১, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা-এ পাওনা টাকা আদায়ে এক প্রবাসীর ব্যতিক্রমী ও প্রকাশ্য উদ্যোগে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। আদালতে মামলা করেও প্রতিকার না পেয়ে এবার তিনি লিফলেট বিতরণ ও অটোরিকশায় মাইকিং করে অভিযুক্তদের নাম-ছবি প্রকাশের মাধ্যমে পাওনা ফেরতের আল্টিমেটাম দিয়েছেন।

শনিবার দিনব্যাপী উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। লিফলেটে সংশ্লিষ্ট কয়েকজনের নাম, ঠিকানা ও পাওনা টাকার পরিমাণ উল্লেখ করে দ্রুত অর্থ পরিশোধের আহ্বান জানানো হয়। মাইকিংয়েও একই দাবি তুলে ধরা হয়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ভুক্তভোগী প্রবাসী বুলবুল আহমেদ রুবেল জানান, তিনি দুবাই প্রবাসী। ২০২২ সালে তার কষ্টার্জিত দুই লাখ টাকা হাওলাত হিসেবে কয়েকজনের কাছে দেন। দীর্ঘ চার বছর ধরে ‘আজ দেব, কাল দেব’ বলে সময়ক্ষেপণ করা হলেও টাকা ফেরত মেলেনি। বাধ্য হয়ে তিনি আইনি পদক্ষেপ নেন এবং আদালতে মামলা দায়ের করেন। তবে তাতেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত জনসমক্ষে প্রচারণায় নামতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, ফরিদগঞ্জ উপজেলা ও রায়পুর উপজেলার সীমান্তবর্তী আলীগঞ্জ বাজার এলাকার কয়েকজন ব্যক্তির কাছে তার দুই লাখ টাকা পাওনা রয়েছে। বারবার অনুরোধ ও আইনি নোটিশ সত্ত্বেও তারা অর্থ পরিশোধে গড়িমসি করছেন।

অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কেউ কেউ প্রবাসীর উদ্যোগকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন—বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত। তবে একথা নিশ্চিত, পাওনা টাকার দাবিতে এমন প্রকাশ্য মাইকিং-লিফলেট কর্মসূচি রায়পুরে বিরল ঘটনা হিসেবেই আলোচিত হচ্ছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 244

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…