গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে ১১টি গ্রামে আগাম ঈদুল আযহা উদযাপিত

মোঃ রাকিব হোসেন রনি
জুন ১৬, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরে ১১টি গ্রামে (আজ) আগাম ঈদুল আযহা উদযাপিত হচ্ছে ।

এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার দক্ষিন পূর্ব নোয়াগাঁও তালিমুল কুরআন নুরানী মাদ্রাসা মাঠে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম খান । তিনি ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক পদে কর্মরত ।

একই দিনে জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াগাঁও, জয়পুরার বলোড়া , বিঘা, হোটাটিয়া, শরশৈ, কানপুর, রামগঞ্জ পৌরসভার জাহাঙ্গীর টাওয়ার ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদরের বশিকপুর গ্রামসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী ঈদুল আজহা উদযাপন করছেন।

এর পূর্বে ২০১৬ সাল পর্যন্ত এখানে অনুষ্ঠিত ঈদের জামাত ঈমামতি করতেন তারই পিতা মরহুম মাওলানা নেছার আহমদ । এসব গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী পৃথক পৃথক ভাবে বিভিন্ন সময়ে স্ব স্ব ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় কররেন ।

মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে মিল রেখে ঈদ সহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এসব গ্রামের মুসল্লীরা গত ৩৬ বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

আজ ঈদুল আযহা পালন করার কারন হিসাবে মাওলানা মুফতি আমিনুল ইসলাম খান জানান, হানাফি মাযহাব অনুসারে প্রথম চন্দ্র দেখাকেই ধর্তব্য মানতে হবে, এবং সে অনুযায়ী ইসলামের যাবতীয় কার্যাবলী পালন করতে হবে। আঞ্চলিকতা কিংবা ভূখন্ডগত ভাবে নয়।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…