গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

তরুণ ভোটার আমাদের প্রধান টার্গেটঃ ওবায়দুল কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
নভেম্বর ২০, ২০২৩ ৪:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

তরুণ ভোটার আওয়ামী লীগের প্রধান টার্গেট জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রথম ভোটার হওয়া তরুণ শ্রেণি আমাদের প্রধান টার্গেট।’

রবিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এ কথা বলেন কাদের।

এর আগে এক জরিপে দেখা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন দেশের ৭২ শতাংশ তরুণ-তরুণী।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশের মানুষ গণজাগরণের ঢেউ তুলেছে। নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ প্রবল। মানুষ নির্বাচন নিয়ে কতটা আজকে স্বতঃস্ফূর্ত এটা বলার অপেক্ষা রাখে না।’

আরও পড়ুন—    ১৭ দিনে এলো ১৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তফসিল ঘোষণার পর এসব পদ থাকে না, এটাই নিয়ম।

ট্রেনে ও বাসে আগুন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখন বাংলাদেশে বিরোধী দলের নির্বাচনের বাইরে যে রাজনীতি সেটা বিরোধী রাজনীতি নয়, সেটা গঠনমূলক সমালোচনা নয়—এটা স্রেফ নাশকতা। নাশকতার এই কালো হাত ভেঙে দিতে হবে। রাতে স্টেশনে থাকা ট্রেনে আগুন দেওয়া হচ্ছে। চোরাগোপ্তা হামলার এই রাজনীতি প্রতিহত ও প্রতিরোধ করতে হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় সভাপতিত্ব করেন উপকমিটির আহ্বায়ক কামাল আবদুল নাসের চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ কমিটির সদস্যসচিব আবদুস সোবহান গোলাপ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ সহ উপ কমিটির সদস্যবৃন্দ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5870

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…