গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নাটোরে কৃষককে শিকলবন্দি করা সুদ ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোর সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় মোঃ আসাদ আলী (৫৫) নামের এক কৃষককে শিকলবন্দি করার অভিযোগে আব্দুল আজিজ হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

রবিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার মশিন্দা বাহাদুরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন বছর আগে সুদের বিনিময়ে ব্যবসায়ী আজিজের কাছ থেকে জমি লিজ শর্তে ৮০ হাজার টাকা নিয়েছিলেন কৃষক আসাদ আলী। দুই বছরে ২০ হাজার টাকা সুদ ও ৩০ হাজার টাকা আসল দেওয়ার পরে অভাবগ্রস্ত হওয়ায় বাকি ৫০ হাজার টাকা দিতে বিলম্ব হচ্ছিল ভুক্তভোগীর। টাকা পেতে দেরি হওয়ায় ওই আজিজ কৃষক আসাদকে তুলে নিয়ে এসে শিকলবন্দি করে রাখেন।

আরও পড়ুন-   লক্ষ্মীপুরে প্রবাসীর ‘জমিনের সীমানা-প্রাচীর’ ভাঙচুর ও লুটপাট

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ মনোয়ারুজ্জামান জানান, সুদের টাকা শোধ করতে না পারায় তাড়াশ উপজেলার ঈশ্বরপুর এলাকার কৃষক আসাদ আলীকে নিজ বাড়িতে ধরে এনে শিকলবন্দি করে রাখেন আজিজ। বিষয়টি অবহিত হওয়ার পরে গতকাল শনিবার রাতে আজিজের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যান আজিজ। পরে তাকে তার বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মামলা করেছেন।

ওসি আরও জানান, গতকাল সকালে কৃষক আসাদকে তাঁর বাড়ি থেকে হাত ও পা বেঁধে তুলে নিয়ে আসেন আজিজ। কৃষককে বাড়ির বারান্দার মাজায় শিকল পরিয়ে তালাবদ্ধ করে রেখে তার পরিবারকে টাকা নিয়ে আসার জন্য হুমকি দেন আজিজ। পুলিশ যাওয়ার আগ পর্যন্ত কৃষককে শিকলবন্দি করে রাখা হয়েছিল।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…