গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে প্রবাসীর ‘জমিনের সীমানা-প্রাচীর’ ভাঙচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে ওমান প্রবাসী মো. আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির  জমিনের সীমানা-প্রাচীর (বাউন্ডারি) ওয়াল ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে সাহাবুউদ্দিন ও তার ছেলে মো. হারুনের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠ বিচার পেতে ভুক্তভোগী প্রবাসীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গত কাল দুপুর সাড়ে ১২টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

এর-আগে, বৃহস্প্রতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার (২নং ওয়ার্ড) বাঞ্ছানগর কনস্টেবল বাড়ীর পশ্চিম পাশে ওই প্রবাসীর বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় বিভিন্ন মালামাল ও বহু গাছ পালা কেটে নেয়া হয় ।

ভুক্তভোগী (প্রবাসী) আনোয়ার হোসেনের ছোট ভাই জয়নাল আবেদীন রাজু সাংবাদিকদের জানান, তার ভগ্নিপতি আনোয়ার ২০১৩ সালে বাঞ্ছানগর এলাকার ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের কাছ থেকে ১০ শতাংশ জমি খরিদ করেন। ওই জমিতে তখনকার সময় চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন এবং বাউন্ডারি ভেতরে বিভিন্ন ফলজ ও বনজ  গাছ রোপণ করা হয়। সম্প্রতি তাদের প্রতিবেশী সাহাবুউদ্দিন তার স্ত্রী ও ছেলে হারুনসহ সংঘবদ্ধ একটি গোষ্ঠী প্রবাসীর দখলীয় জমির বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে ২৫ হাজার টাকার মূল্য একটি লোহার গেইট লুটে নেয়। একই সময় হামলাকারীরা বাউন্ডারি ভেতরে থেকে ভবন নির্মাণের সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। যার মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা। কেটে নেওয়া ১ লাখ টাকার  গাছ।

অভিযুক্ত সাহাবুউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, এখানে আমাদের ওয়ারিশি সম্পত্তি রয়েছে। ভাঙচুরের বিষয় জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

ওসি আরও জানান, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য একজন পুলিশের উপ-পরিদর্শককে (এস আই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…