গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

উলিপুরে ইউপি’র সহাকারির বিরুদ্ধে টিসিবির কার্ড হাতিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ

উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ৬শত কার্ড নিয়ে লাপাত্তা ধামশ্রেনি ইউপির হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন ওই ইউপি’র চেয়ারম্যান রফিকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধামশ্রেনি ইউনিয়ন পরিষদে হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত নতুন অনন্তপুর আকন্দপাড়া গ্রামের কাজল সরকারের ছেলে হাসান ইমাম সোহাগ। তিনি অনিয়মিত অফিস করার কারণে একাধিকবার তার কাছে কৈফিয়ত চান পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

এমতাবস্থায় ইউনিয়নে টিসিবির সুবিধাভোগীর ৬ শতাধিক কার্ড অন লাইন করার কথা বলে হাতিয়ে নিয়ে ১৮ আগস্ট (শুক্রবার) থেকে আর পরিষদে আসেনি। এমনকি তার মুঠোফোনে কল করলেও সেই কল রিসিভ না করে লাপাত্তা হয়ে আছে।

আরও পড়ুন-   রাশিয়ার মুদ্রায় বাণিজ্যের ৩০ দেশের তালিকায় বাংলাদেশ

বিষয়টি জানিয়ে ইউপি’র চেয়ারম্যান রফিকুল ইসলাম গত ১৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর হাসান ইমাম সোহাগের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মূলত চেয়ারম্যান নিজের বাড়িতে পরিষদ সংক্রান্ত কার্যক্রম করার কারণে এলাকাবাসী তার প্রতি ক্ষুব্ধ। তিনি নিজের দোষ আড়াল করতে আমার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন।

উলিপুরের সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান জানান, ইউএনও স্যার ছুটি থেকে আসার পর বিষয়টি দেখবেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…