গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ২৯৪৪

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন ঢাকার ও নয়জন ঢাকার বাইরের বাসিন্দা। এই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪৪ জন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪৪ জন। তাদের মধ্যে ঢাকায় ৮২৩ ও ঢাকার বাইরে দুই হাজার ১২১ জন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ১৫ জন। তাদের মধ্যে ছয়জন ঢাকার ও নয়জন ঢাকার বাইরের বাসিন্দা। হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ২ হাজার ৯৫৬ জন।

আরও পড়ুন-   সংসদে সাইবার নিরাপত্তা বিল ২০২৩ পাস

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৭ হাজার ১৭২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৯ হাজার ৭৬০ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮৭ হাজার ৪১২ জন ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৭৬৭ জনের। তাদের মধ্যে ঢাকায় মারা গেছেন ৫৩৭ এবং ঢাকার বাইরে ২৩০ জন।

বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৪১৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৫ হাজার ৮৬ এবং ঢাকার বাইরের ৮১ হাজার ৩৩১ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮১ জন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…