গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দুই টিকিট কালোবাজারির কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ১০, ২০২৩ ২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান চালিয়ে দুই টিকিট কালোবাজারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের এই কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের ৭১টি টিকিট জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) ও সদর উপজেলার অষ্টগ্রামের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে সাব্বির (২৪)।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম শেখ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন।

আরও পড়ুন-   সিগারেট খাওয়া নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম শেখ জানান, টিকিট কালোবাজারি রোধে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ বিভাগের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান চালানো হয়। এ সময় মহানগর এক্সপ্রেসের ২৮টি, মহানগর গোধূলির ৪টি, চট্টলা এক্সপ্রেসের ৩৪টি ও তূর্ণা এক্সপ্রেসের ৭ টিকিটসহ সাব্বির ও সুমন মিয়াকে আটক করা হয়।

টিকিটগুলোর সর্বমোট মূল্য ১০ হাজার ৪১০ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালত সুমনকে ১ বছর ও সাব্বিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মো. সেলিম শেখ আরও জানান, জনদুর্ভোগ লাঘবে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…