গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কালীগঞ্জে পঁচা গোস্ত বিক্রির দায়ে দুই ব্যাবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ, লালমনিরহাট সংবাদদাতাঃ
আগস্ট ৩১, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সুকান দীঘি বাজারে পঁচা-বাসি গোস্ত বিক্রি করায় দুই ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ১ টার দিকে সুকান দীঘি বাজারে বাসি পচা গোস্ত বিক্রি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। পরে পঁচা-বাসি গোস্ত বিক্রি করায় দুই ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন গোস্ত ব্যাবসায়ী মোঃ রফিকুল ইসলাম ও মোঃ মফিজুল ইসলাম।

আরও পড়ুন-   শান্তর ফিফটি, সাজঘরে হৃদয়

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সুকান দিঘি বাজারে গোস্তের দোকানে পঁচা ও বাসি গোস্ত বিক্রি করার সময় ভ্রম্যামাণ আদালতে অভিযানে এর সত্যতা পাওয়া যায়। এতে দোকানদারের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরণের অপরাধ না করে সেজন্য দোকানদারকে সতর্ক করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমান বলেন, ‘পঁচা ও বাসি গোস্ত বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী দুই জন ব্যবসায়িকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরণের অপরাধ না করে সেজন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6104

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…