শুক্রবার (১৭ মে) দুপুরে ঢাকায় জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, রমজানের শেষের দিকে হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এরপর পরীক্ষা নিরিক্ষায় ফুসফুস জনিত সমস্যা ধরা পড়লে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার দুপুরে অবস্থার অবনতি হলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
একেএম নুরুল আমিন মাস্টার তার দুই ছেলে তিন মেয়ে ও ২য় স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় বর্তমান আওয়ামিলীগ এমপি,বিএনপি’র সাবেক এমপি।
আরো শোক জানিয়েছেন কমলনগর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জেএসডি বাসদ ও প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।



