গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রাজনৈতিক নেতা ও শিক্ষক পেল নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড.! ক্ষুব্ধ সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক :
মে ২১, ২০২৪ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

আজ ২১ মে। লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এতে পর্যবেক্ষণের জন্য অনুমতিপত্র পেয়েছেন একাধিক আওয়ামীলীগ নেতা ও শিক্ষক। তবে কার্ড পায়নি প্রকৃত অনেক সাংবাদিক। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ জেলার সাংবাদিক সমাজ।

এনিয়ে অনেকেই ফেসবুকে অনুমতিপত্র পাওয়া ওই সকল নেতাদের ছবি শেয়ার করেছেন। যা মুহুর্তেই ছড়িয়ে যায় অসংখ্য ফেসবুক ব্যবহারকারীর কাছে। ছবিগুলো হলো জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল, রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, শিক্ষক নেতা শামসুদ্দিন বাবুল, রায়পুর উপজেলা ছাত্রলীগ নেতা ফখরুল ইসলামের অনুমতিপত্রের ছবি।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন ফেসবুকে লিখেন, ‘প্রকৃত সাংবাদিকদের কার্ড ইস্যু করতে যাচাই বাছাই কড়া মিলে করে। কারন হচ্ছে প্রকৃত সাংবাদিকেরা আকাম ধরবে আর মৌসুমি সাংবাদিকরা আকাম করবে।’

বণিক বার্তার রাকিব হোসাইন রনি লিখেছেন, সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড বিতরণ তালিকায় রায়পুর পৌর মেয়র ও শিক্ষক প্রতিনিধির (নেতা) নাম রয়েছে। আর মূলধারার সাংবাদিকদের কত আইন মানতে হয়, হতে হয় হয়রানি। ধিক্কার জানাই যারা এসব ইস্যু করেছেন..।

এদিকে সাংবাদিক নয় তবুও পর্যবেক্ষণ কার্ড পাওয়া ব্যক্তিদের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে টনক নড়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার। এদিন রাতে রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের অনুমতিপত্রটি বাতিল করে দেয়।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…