গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বিপণন কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
মে ২১, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিপণন কর্মকর্তা সিরাজুল ইসলাম সিরাজের (৪২) মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সটকির সাঁকো এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের নুরুল আমিন ড্রাইভারের ছেলে। তিনি সোলার গ্রুপ ও ব্লিং গ্রুপের বিপণন কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় কমলনগর থেকে সিরাজ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সিরাজ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম ভুঁইয়া বলেন, নিহতের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। মরদেহের ময়নাতদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। এজন্য ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন