গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

‘মহারাণী স্বর্ণময়ী’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

রোকন মিয়া, কুড়িগ্রামঃ
আগস্ট ২৫, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে মহারণী স্বর্ণময়ী ১২৬ তম মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন ও প্রভাষক আবু হেনা মুস্তফা রচিত ‘মহারাণী স্বর্ণময়ী’ গ্রন্থের প্রকাশনা উৎসব এবং উলিপুরের ইতিহাস অনুসন্ধানে আমাদের দায়িত্ব শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ আগষ্ট) ২০২৩ বিকেল ৩ ঘটিকায় উপজেলা বণিক সমিতি কার্যালয়ে মহারণী স্বর্ণময়ী’র ১২৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণ কমিটির আয়োজনে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় লেখক ও গবেষক প্রভাষক আবু হেনা মুস্তফা রচিত বাঙ্গালা ভাষায় বিরচিত মহারাণী স্বর্ণময়ী’র পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ ‘মহারাণী স্বর্ণময়ী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু এর সভাপতিত্বে মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন।

আরও পড়ুন-   বিরোধী দলগুলোর পতাকা মিছিল, আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ আজ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা প্রমুখ।

মহারাণী স্বর্ণময়ীর বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন লেখক ও গবেষক প্রভাষক আবু হেনা মুস্তফা।

মহারাণী স্বর্ণময়ীর বর্ণাঢ্য জীবনী নিয়ে বক্তব্য রাখেন উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গভা, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবব্রত রায় প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…