গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

৫ সেপ্টেম্বর তিস্তা চুক্তি সই এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি ঘোষণা …তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ

শীর্ষ সংবাদ ডেস্কঃ
আগস্ট ২৭, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভা থেকে তিস্তা চুক্তি সই এবং  উর্পযুপরি বন্যা, নদী ভাঙন রোধে নিজস্ব অর্থায়নে বিজ্ঞানসম্মতভাবে দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবিতে ৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন র্কমসূচি ঘোষণা করা হয়। এ র্কমসূচি সফল করতে সংগঠনের সকল স্তরে নেতা র্কমীদের উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ। ২৫ আগস্ট বৃহস্পতিবার সংগঠনরে সভাপতি নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে জুম মিটিং-এ অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু, সাদেকুল ইসলাম, অধ্যক্ষ মহাম্মদ আলী, বখতিয়ার হোসেন শিশির, কেন্দ্রীয় নেতা সাজু সরকার, মোস্তাফিজার রহমান, আশিকুর রহমান ও বাবুল আকতার। সভার প্রস্তাবে খরাকালে তিস্তার পানি প্রাপ্তি নিশ্চিত করতে আসন্ন ভারত সফরে বাংলাদেশ ও ভারতরে প্রধানমন্ত্রীদ্বয় ঝুলে থাকা বিষয়টি সুরাহা করবেন-এই আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি তিস্তা অববাহিকার বিস্তৃন্ন জনপদে তিস্তার উর্পযুপরি ভাঙন ও হরকা বন্যার হাত থেকে তিস্তা পারের কৃষি, কৃষক, মাটি ও মানুষের জান বাঁচাতে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার দাবি জানানো হয়। এক্ষেতের অন্যদেশ থেকে র্অথ গ্রহণে কোন প্রতিবন্ধকতা থাকলে পদ্মা সেতুর মতো নিজস্ব র্অথায়নে পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে সভায় “তিস্তা র্কতৃপক্ষ গঠনের” প্রস্তাব উত্থাপন করা হয়। পাঁচ বছর মেয়াদী  তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য সাড়ে আট হাজার কোটি টাকা খুব একটা বড় টাকা নয়। এজন্য অর্থ সংগ্রহে তিস্তা পাড়ের মানুষ নিজেরাই যথষ্টে। সরকার ও সরকার প্রধান মাননীয়  প্রধানমন্ত্রী আহ্বান জানালে সমস্ত দেশবাসী এ কাজে উদারমনে এগিয়ে আসবেন। জলবায়ু পরির্বতনের অভিযোজন প্রক্রিয়ার অংশ হিসেবে তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত সম্পন্ন করা গেলে দেশের সব নদী সুরক্ষায় তিস্তা অনুকরণীয় পথ দেখাবে।বিজ্ঞপ্তি

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5682

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন