গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে বাল‍্য বিবাহ ও মাদক বিরোধী র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম সংবাদদাতাঃ
আগস্ট ১৯, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল‍্যবিবাহ ও মাদকের ভয়াবহতা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত শিক্ষক পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

শনিবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে এসে শেষ হয়।

আরও পড়ুন-   বায়ুদূষণের কারণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এক মাস ধরে অসুস্থ

সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে বাল‍্য বিবাহ ও মাদকের ভয়াবহতা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মেলিত শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক অধ‍্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক অধ‍্যক্ষ বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, অধ‍্যক্ষ লুৎফর রহমান, অধ‍্যক্ষ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক আমজাদ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…