গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দেশের মানুষ এখন শান্তিতে ভোট দিতে পারেঃ প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
আগস্ট ২, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের মানুষ এখন শান্তিতে ভোট দিতে পারে। শান্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমরা করেছি, ভোটার তালিকা করেছি, স্বচ্ছ ভোট বাক্স করেছি।’

বুধবার (২ আগষ্ট) বিকালে রংপুর জেলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

এদিন বিকেল ৩টা ২৫ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছান তিনি। এরপর ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং পাঁচটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন-   খেলা হবে, ডিসেম্বরে ফাইনাল খেলা হবেঃ ওবায়দুল কাদের

রংপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন বলেও জানান।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে রংপুরে আর মঙ্গা আসে নাই। নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। সেটা প্রমাণ করেছি। কৃষকের আর সারের জন্য আন্দোলন করতে হয় না। অথচ খালেদা জিয়া সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করেছিল।’

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসেই মানুষের উন্নয়ন করার জন্য। মানুষের ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভাষণে শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিলে উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন হয়। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলেই মানুষের উন্নতি হয়। কাজেই নৌকায় ভোট দিয়ে আবারও আমাদেরকে কাজের সুযোগ করে দেবেন সেই আশাবাদ ব্যক্ত করছি।’

আরও পড়ুন-   বৃষ্টি নেই, আমন রোপণে ব্যাঘাত, সেচে ভরসা

শেখ হাসিনা আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ২০৪১ সালে মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত দেশ রেখে যাব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাবা, মা, ভাই হারিয়েছি, আমার হারাবার কিছু নেই। বাংলাদেশের জনগণই আমার পরিবার আমার সংসার। জনগণের জন্যই কাজ করে যেতে চাই।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…