গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নাটোরে চালকের ভুলে নিহত- ২, আহত অন্তত ২০ যাত্রী

বড়াইগ্রাম, নাটোর সংবাদদাতাঃ
জুলাই ২৩, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ
  • সড়ক দুর্ঘটনা

    প্রতীকী ছবি

Link Copied!

নাটোরের বড়াইগ্রামে শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাসের চালকের ভুলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই বাসের হেলপার ও সুপারভাইজার। আহত হয় কমপক্ষে ২০ যাত্রী।

শনিবার (২২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নাটোর—ঢাকা মহাসড়কের উপজেলার জোয়াড়ি খেজুরতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির।

কয়েকজন যাত্রী জানান, হেলপার ও সুপারভাইজার বাসের গেটে দাঁড়িয়ে ছিলো। হেলপার বারণ করার পরেও চালক ট্রাকটিকে ওভারটেক করলে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন-   চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে থাকবেন ১৪ ম্যাজিস্ট্রেট

নিহত হেলপারের নাম আনোয়ারুল ইসলাম (২৮) ও সুপারভাইজারের নাম বেলাল হোসেন শুভ (২৬)।

আনোয়ারুল চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে ও বেলাল ঢাকার গাবতলীর আবুল বাশারের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ের থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সাথে পাবনা থেকে রাজশাহীগামী গ্যাস ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সম্মুখ ভাগ দুমড়ে—মুচড়ে সড়কের ওপর উল্টে যায় এবং এই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে থানার পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…