গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

‘বিশেষ প্রণোদনা’ প্রজ্ঞাপন জারি, ১ জুলাই থেকে কার্যকর

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
জুলাই ১৮, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সরকারি চাকরিজীবীদের জন্য ৫ শতাংশ বিশেষ প্রণোদনার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চলতি জুলাই মাসের বেতনের সঙ্গে এই প্রণোদনা যোগ হবে। প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমানে চাকরিরত সরকারি কর্মচারীদের ন্যূনতম প্রণোদনা এক হাজার টাকা। আর অবসরে যাওয়া সরকারি কর্মচারীরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা।

মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের বাস্তবায়ন শাখা-১ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। ২০২৩ সালের ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়ার কথা ঘোষণা করেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহমান খানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতন-স্কেলসমূহের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকে ২০২৩ সালের ১ জুলাই থেকে ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হলো। এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশত টাকা হারে প্রদেয় হবে।

আরও পড়ুন-   একনেকে ১৮ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন

এতে বলা হয়েছে, চাকরিরত কর্মচারীরা ১ জুলাই থেকে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর ৫ শতাংশ হারে, তবে এক হাজার টাকার কম নয়, বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগে সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপরিউক্ত হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন।

পুনঃস্থাপনকৃত পেনশনাররাসহ সরকার থেকে পেনশন গ্রহণকারীরা প্রতিবছর ১ জুলাই থেকে প্রাপ্য নিট পেনশনের ওপর ৫ শতাংশ হারে, তবে পাঁচশ টাকার কম নয়, বিশেষ সুবিধা প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসর গ্রহণকারী যে কর্মচারীরা তাদের গ্রস পেনশনের শতভাগ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। জাতীয় বেতনস্কেলে নির্ধারিত কোনো গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে, এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন।

এ ছাড়া সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের ৫০ শতাংশ (অর্ধেক) এর ওপর ৫ শতাংশ হারে এ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীরা এ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না।

সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য স্ব-শাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের এ বিশেষ সুবিধা দেওয়া বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…