গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের

স্পোর্টস ডেস্কঃ
জুলাই ৬, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) এক সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

এর আগে, ২০২২ সালের জুলাইতে আকস্মিক ফেসবুক পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন।

সংবাদ সম্মেলনের ভেন্যু চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনের বাইরে সময়ের সঙ্গে সঙ্গে জটলা বাড়ছিল ক্রিকেটপ্রেমীদের। গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের কাছে হারের পর মধ্যরাতে সাংবাদিকদের কাছে একটি ক্ষুদে বার্তা পাঠান তামিম। যেখানে জানান, আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কিছু বিষয়ে জানাবেন তিনি।

আরও পড়ুন-   বৃষ্টি আইনে ১৭ রানে আফগানিস্তানের জয়

তারপর থেকেই বাড়ছিল গুঞ্জন। সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন।

এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এ বাঁহাতি ব্যাটার, তিনি এসময় চোখের পানি আটকে রাখতে পারেননি।

সংবাদ সম্মেলনে তামিমের হুবহু বক্তব্য ছিল এমন, ‘আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

অবসর–পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তামিম, ‘জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে আবারও ধন্যবাদ।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন