গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিএনপির মাথা থেকে তিন ভূত নামাতে বললেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদকঃ
জুন ১০, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির মাথায় তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, পার্লামেন্ট বিলুপ্তি- এই তিন ভূত চেপেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে তিন ভূত নামাতে হবে।

শনিবার (১০ জুন) বিকালে রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল জ্যোতিষীর মতো কথা বলেন, ভোট হলে ১০টিও পাবে না। যে ঐক্যে মানুষ নেই, সেটি আন্দোলনের রূপ নিতে পারে না। দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন তাদের বিরুদ্ধে খেলা হবে।

আরও পড়ুন-   ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

টেমস নদীর পাড়ে বিদেশে বসে ষড়যন্ত্র নয় সাহস থাকলে দেশে এসে মোকাবিলা করার আহবান জানান।

তিনি বলেন, জামায়াত মাঠে নামেনি, বিএনপি তাদের নামিয়েছে অগ্নি সন্ত্রাস করতে। বিএনপি আবার ক্ষমতায় গেলে বিদ্যুতের পরিবর্তে খাম্বা আসবে, হাওয়া ভবন তৈরি হবে।

সেতুমন্ত্রী বলেন, সরকার পদত্যাগ করলে কার সঙ্গে সংলাপে বসবেন? ফখরুল অবান্তর কথা বলছেন, বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্রের অপচেষ্টা করছেন। ভিসানীতিসহ কিছু নিয়ে শঙ্কিত নয়। অপকর্মের জন্য বিএনপিকেই খেসারত দিতে হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…