খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইআগা ও যৌথখামার এলাকায় বসবাসরত দুস্থ, গরীব পাহাড়ি ও বাঙ্গালী ৪০২ জনকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ মে) বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় জোন (৪৩ বিজিবি) সোনাইআগা ও যৌথখামার এলাকায় বিনামুল্যে চিকিৎসা সেবার ক্যাম্পিং কার্যক্রম চালানো হয়। বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন দুজন অভিজ্ঞ চিকিৎসক।
আরও পড়ুন- ৮ দিনের রিমান্ডে ইমরান খান
এতে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পিং কার্যক্রম উদ্বোধন করেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম।
রামগড় জোনের জোন কমান্ডার লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবামূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন



