গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চৌহালীতে মহান মে দিবস পালিত

Link Copied!

‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়ত’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে সিরাজগঞ্জের চৌহালীতে উদযাপিত হয়েছে মহান মে দিবস।

সোমবার (১ মে) দিবসটি উপলক্ষে সকালে চৌহালীতে বিভিন্ন শ্রমিক সংগঠন জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করে। এসময় শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এসময় উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফকির জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, জেলা পরিষদের সদস্য মাসুদ রানা, আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার।

আরও পড়ুন-    গাইবান্ধায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্যা রবিউল ইসলাম, সম্পাদক আরিফ সরকার, সহ সভাপতি আলমগীর হোসেন সিকদার, যুগ্ম সম্পাদক রাজিব সরকার ও ছাত্রলীগের যুগ্ম সম্পাদক প্রকৌশলী আবু বকর প্রমুখ৷

এদিকে বেবিস্ট্যান্ড মোড় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালী বের করে। এছাড়াও শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, আঞ্চলিক শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন, সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন, অটোবাইক চালক শ্রমিক ইউনিয়ন, বেসরকারি শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন স্ব স্ব উদ্যোগে মে দিবস পালন করে। মে দিবস উপলক্ষে শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয় ৷

শীর্ষসংবাদ/নয়ন

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…