গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ঈদ উপহার সামগ্রী বিতরণ

মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি):
এপ্রিল ২১, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবি কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব ও দুস্থ্য পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (২১শে এপ্রিল) সকালে রামগড় ৪৩ বিজিবি এর ব্যবস্থাপনায় রামগড় উপজেলায় বসবাসরত পাহাড়ী-বাঙ্গালী গরীব ও দুস্থ্য ৩৭৫ পরিবারের জন্য ঈদ উপহার হিসেবে ৩৭৫ টি প্যাকেট (জোন সদর হতে ১৫০ প্যাকেট, মহামুনি বিওপি হতে ১০০ প্যাকেট, রামগড় বিওপি হতে ১০০ প্যাকেট এবং খাগড়াবিল বিজিবি ক্যাম্প হতে ২৫ প্যাকেট) খাদ্য সামগ্রী (চাল, ডাল, তৈল, চিনি এবং সেমাই) বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন-   স্বস্তির বৃষ্টিতে সিক্ত রাজধানী (ভিডিওি)    

উল্লেখ্য, উক্ত ৩৭৫ প্যাকেট উপহার সামগ্রীসহ পবিত্র রমজান মাসে সর্বমোট ৪৭৫টি প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে প্রধান অতিথি বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী -বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ৪৩ বিজিবির স্টাফ অফিসার (এডি) রাজু আহম্মেদ, জোন জেসিও জাহানুর ইসলাম সহ পদস্থ কর্মকর্তারা।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…