গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দূর্গম পাহাড়ে রামগড় ৪৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি):
মার্চ ২৭, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং ইউনিয়নের লাচারী পাড়ায় দূর্গম পাহাড়ে বসবাসরত হতদরিদ্র ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ২৫০ জন পাহাড়ি পরিবারের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেছে রামগড় ৪৩ বিজিবি।

সোমবার (২৭ মার্চ) সকাল ১০টায় রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ এর উপস্থিতিতে দিনব‍্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবির মেডিকেল অফিসার ডাঃ মইনুল আহমেদ (রিফাত), রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাদ্দাম হোসেন।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

এসময় আরো উপস্থিত ছিলেন, ৪৩ বিজিবির লাচারী পাড়া ক‍্যাম্প কমান্ডার মোহাম্মদ জাহান, মেডিকেল সহকারী মোহাম্মদ জাহিদ, মোঃ মোস্তফা সহ বিজিবির সদস্য এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ জানান, রামগড় বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবজাতির কল‍্যাণে কাজ করে যাচ্ছে। বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ সহ বিজিবি হতদরিদ্রদের আর্থিক সহযোগিতা, ত্রাণ সামগ্রী বিতরণ সহ জনকল্যাণ মূলক কাজ চলমান রেখেছে, যা অতিতের ন‍্যায় চলমান থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…