গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে শসা, গাজর ও বেগুনের দাম কেজিতে বেড়েছে ২৫ টাকা

মোঃ রাকিব হোসেন রনি
মার্চ ২৩, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রমজানকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে শসা, গাজর ও বেগুনের দাম প্রতিকেজিতে বেড়েছে ২৫ টাকা। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে শহরের পুরাতন আদালত রোডস্থ সাপ্তাহিক কাঁচা বাজারে ব্যবসায়ীদের বাড়তি দামে এ তিনটি পন্য বিক্রি করতে দেখা যায়। কাচা বাজার ব্যবসায়ীরা বলছেন পাইকারি দাম বেশি হওয়ায় বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। বাধ্য হয়ে বেশি দামেই কিনছেন ক্রেতারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর দাবী তাদের।

বিক্রেতারাদের সাথে কথা বলে জানা যায়, গত রবিবার কাচা বাজারে শসা বিক্রি হয়েছে কেজিপ্রতি ২৫টাকা, বর্তমান বাজারে সেই শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা। গাজর গত বাজারে ছিলো ২৫ টাকা, আজকের বাজারে তা ৪৫ থেকে ৫০ টাকা এবং বেগুনে ২৫ টাকা বেড়ে ৮০ টাকা ধরে বিক্রি হচ্ছে। অপরিবর্তীত রয়েছে কাঁচা মরিচের, টমেটো, লেবু ও মিষ্টি কুমড়োর দাম। বৃহস্পতিবারের বাজারে কাচা মরিচ ৭০/৮০ টাকা, টমেটো- ২৫ টাকা, লেবু হালি- ৫০/৬০ টাকা ও মিষ্টি কুমড়ো বিক্রি হচ্ছে ৪০ টাকা ধরে।

কাঁচা বাজার খুচরা ব্যবসায়ী আবদুর রহিম বলেন, ৪ দিন আগে শসার বস্তা (৬০/৬৫ কেজি) ৭০০ টাকায় কিনেছি। সেই শসার বস্তা বর্তমান বাজারে ১৫০০ টাকায় কিনতে হয়েছে। তাছাড়া বেগুন বেশি দামে কিনতে হয়েছে তাকে। এর সাথে পরিবহন ব্যয় তো আছেই। মকামে বেশি দামে কিনতে হয়, তাই বেশি দামে বিক্রি করতে হয়।

পৌর শহীদ স্মৃতি একাডেমির শিক্ষক মো. হাসান ও চাকুরী জীবী কামাল হোসেন বলেন, রমজান মাসে ইফতারিতে শসা, গাজর ও বেগুনের চাহিদা বেশি থাকে। এতে ৪/৫ টাকা দাম বাড়াটা স্বাভাবিক বিষয়। কিন্তু হঠাৎ করে তিনদিনের ব্যবধানে দিগুণ হওয়াটা অস্বাভাবিক। প্রশাসনের তদারকির অভাবে রামজনকে কেন্দ্র করে ব্যবসায়ীরা ইচ্ছেমত দাম বাড়াচ্ছে। এতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত শ্রেণীসহ নিম্ন আয়ের মানুষের। এ ব্যাপারে প্রশাসনের বাজার মনিটরিং এর দাবী জানান তারা।

লক্ষ্মীপুর কৃষি বিপনন কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, রমজানে ব্যবসায়ীরা যাতে পন্যদ্রব্য বাড়তি দামে বিক্রি করতে না পারে এ জন্য প্রতিনিয়তই তদারকি করা হচ্ছে। বাড়তি দামে বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…