গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বাল্যবিবাহ ঠেকাতে দুলাভাই’র ৯৯৯ কল; বিয়ে বন্ধ

জাবেদ শেখ, শরিয়তপুরঃ
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

শরীয়তপুর শান্তিনগর এলাকায় ১৩ বয়সি মাদ্রাসা পড়ুয়া কিশোরীর বাল্যবিবাহ বন্ধে দুলাভাইর ৯৯৯ এ-কল। তৎক্ষণাৎ বিয়ে বন্ধ করে মুচলেকা সহ অর্থ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ড শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পালং মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার মাদ্রাসা পড়ুয়া (১৩) কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করে অভিভাবকগণ। ওই কিশোরীর দুলাভাই ৯৯৯-এ কল করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানালে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

আরও পড়ুন-    ১৪ বছরেও বিচার শেষ হয়নি বর্বরতা-নৃশংসতার

খবর পাওয়া মাত্রই মোবাইলকোর্ট অভিযান চালিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাহ বন্ধ করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় বরের বড় ভাই কে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এবং প্রাপ্তবয়ষ্ক না হওয়ার আগে বিয়ে দেবে না এ মর্মে মুচলেকা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ১৩ বছর বয়সী কিশোরীর বিবাহের বিষয়টি খবর পাওয়া মাত্রই মোবাইলকোর্ট অভিযান চালিয়ে বিবাহ বন্ধ করি। পাশাপাশি প্রাপ্তবয়ষ্ক ১৮ না হলে উভয়পক্ষ বিবাহ দেবে না এ মর্মে মুচলেকা আদায় করাসহ বরের ভাই কে অর্থদন্ড আরোপ করা হয়। উপজেলা প্রশাসনের বাল্যবিবাহ প্রতিরোধ অভিযান অব্যাহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…