গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চৌহালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
জানুয়ারি ৪, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চৌহালী উপজেলা ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হওয়ার পর বাঙালির স্বাধিকারের বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সর্বত্রই অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রলীগ।

আজ বুধবার (৪ জানুয়ারী) সকালে চৌহালী উপজেলা পরিষদের কাঁঠাল বাগানের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও কেক কাটা হয়।

চৌহালী উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনউদ্দিনের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার।

আরও পড়ুন-    ১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৬৫ টাকা

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হযরত আলী মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিমুর রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মোঃ বাতেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা রবিউল ইসলাম, সম্পাদক আরিফ সরকার সহ উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সহ সকল ইউনিয়ন, স্কুল-কলেজ, ছাত্রলীগের সভাপতি/সম্পাদক প্রমুখ।

এ সময় বক্তারা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ়প্রত্যয় নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগকে সম্মেলনের মাধ্যমে ঢেলে সাজানোর আহবান জানান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…