গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মেঘনায় বাঁধ দিয়ে রাস্তা করে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক :
ডিসেম্বর ২৫, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাহমান মেঘনার পাশের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এজন্য জন্য কাঁচা রাস্তাও নির্মাণ করা হচ্ছে। ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় স্থানীয় কোন ব্যাক্তি প্রতিবাদ করছেন না। গত কয়েকদিন ধরে দক্ষিন চরবংশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন নিজস্ব শ্রমিক দিয়ে এ বাঁধ ওই রাস্তা নির্মাণ করাচ্ছেন।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে রায়পুরে দক্ষিণ চরবংশী মিয়ার হাট বাজার রাহুল ঘাট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে গিয়ে দেখা যায়, মেম্বার আবুল হোসেন শ্রমীকদের দিয়ে রাস্তা নির্মাণ কাজ নিয়ে ব্যস্ত। নদীর দুই পাশের মাটি কেটে নির্মিত হচ্ছে এ রাস্তা। রাস্তাটি দিয়ে শক্তিশালী ট্রাক্টর-ট্রলির মাধ্যমে মাটি পরিবহন করে যাচ্ছে ইটভাটায়।

জানা যায়, আবুল হোসেন মেম্বার সরকারের নিয়মের উর্দ্ধে থেকে মেঘনার পাশের কৃষিজমি থেকে মাটি দিচ্ছেন ইটভাটায়সহ বিভিন্ন রাস্তার কাজে। এছাড়াও বাঁধ ও রাস্তা নির্মাণের জন্য স্থানীয় কৃষকদের ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে উর্বর মাটি নিতে এই রাস্তা নির্মাণ করছেন।

স্হানীয় কৃষক ও গ্রামবাসী জানান, নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করায় আগামী বর্ষায় বসতঘরে পানি ঢুকাসহ জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে দুর্ভোগে পড়বে শত পরিবার। ডুবে যাবে ফসলীজমি। শুষ্ক মৌসুমে রাস্তা নির্মাণ করায় বাঁধের কারণে পানি চলাচল স্বাভাবিক থাকবে না। ফলে সয়াবিন, মরিচ, তরমুজসহ বিভিন্ন প্রকার শাক-সবজি উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে আবুল হোসেন মেম্বারের লোকজনের সঙ্গে স্থানীয় কৃষকদের সংঘর্ষের আশঙ্কাও রয়েছে বলে জানান অনেকে।

এবিষয়ে ইউপি সদস্য আবুল হোসেন মেম্বার বলেন অল্প কয়েকদিনের জন্য নদীর উপর বাঁধ দিয়ে রাস্তা করছি। আবার তা কেটে দিবো। এখানে রিপোট লেখার মত কিছু নাই। পরে দেখা করবো ।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ জানান, নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করার বিষয়টি শুনেছি। কোন ব্যাক্তি নদীর ওপর বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করতে পারে না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…