গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে জামায়াত শিবিরের ২৭১ জনের বিরুদ্ধে মামলাঃ গ্রেফতার ২

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক :
ডিসেম্বর ২৫, ২০২২ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ ও সরকারি সম্পদ বিনষ্টের চেষ্টার ঘটনায় জামায়াত-শিবিরের ২৭১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে এজাহারভুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন মামলাটি দায়ের করেন। এতে ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন মামলার বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করছেন।

গ্রেফতাররা হলেন, এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মো. সোহেল ও ১৬ নম্বর আসামি মাওলানা ইসমাইল।

অন্য আসামিরা হলেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক ফারুক নুরনবী, লক্ষ্মীপুর পৌর জামায়াতের সভাপতি আবুল ফারাহ নিশান, জামায়াত নেতা হুমায়ুন কবির, আনাস কামাল, আবু শরীফ মোহাম্মদ ইয়াকুব, মো. ইলিয়াস, ফারুকসহ ২১ জন ও অজ্ঞাত ২৫০ জন।

মামলার এজাহার সূত্র থেকে জানা যায়, অভিযুক্তরা সদর উপজেলার পিয়ারপুর ব্রিজের ওপর লক্ষ্মীপুর-রামগতি সড়কে শনিবার (২৪ ডিসেম্বর) ভোরে জড়ো হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও সরকারি সম্পদ পিয়ারাপুর ব্রিজের ক্ষতির চেষ্টা করে অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। স্থানীয়দের মোবাইলে ধারণ করা স্থিরচিত্র দেখে এজাহারনামীয় আসামিদের শনাক্ত করা হয়।

ওসি মোসলেহ উদ্দিন বলেন, জামায়াত-শিবিরের লোকজন জড়ো হয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা সরকারি সম্পদের ক্ষতিসাধনে চেষ্টা করে। বিস্ফোরক ও নাশকতার ঘটনার মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদলতে সৌপর্দ করার প্রস্তুতি চলছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…