লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বিকাল ৫টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে পৌরসভার জনতা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর হাসপাতাল থেকে রাত ১০টার সময় ঢাকায় নেয়ার পথে আহত বৃদ্ধ মারা যান।
নিহত বৃদ্ধ নুরুল ইসলাম মিঝি (৬০) রায়পুরের সোনাপুর ইউনিয়নের দক্ষিন সোনাপুর গ্রামের মিঝি বাড়ীর মৃত ফরিদ উদ্দিন মিঝির ছেলে।
কয়েকজন প্রত্যক্ষদ্রশী জানান, বুধবার বিকালে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে পৌরসভার জনতা বাজার সংলগ্ন সড়কের উপর দিয়ে পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল চালকের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ। স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর হাসপাতাল নেয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে লক্ষ্মীপুর সদরে পরে ঢাকা প্রেরন করলে রামগন্জ সড়কের পথেই তিনি মারা যান।
মোটরসাইকেল চালক মোঃ রাশেদ বলেন, ওই বৃদ্ধ একদিকে তাকিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় মাথায় আঘাতপ্রাপ্ত হলে ঢাকা নেয়ার পথে মারা যান। এঘটনায় বৃদ্ধের পরিবারের সাথে ৬০ হাজার টাকায় বিষয়টি মিমাংশা করা হয়।


