গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিরামপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ
নভেম্বর ১৪, ২০২২ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলার খানপুর, মুকুন্দপুর ও কাটলা ইউনিয়নের কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৪ নভেম্বর) সকালে সাড়ে ১১টার দিকে বিরামপুর উপজেলা কৃষি চত্বরে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ৩ হাজার ৯শত ৮০জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিতরণ করা হয়।

আরও পড়ুন-    চৌহালীতে উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুলে ইসরাম ইলিয়াস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীনেশ চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, স্থানীয় সাংবাদিক, উপজেলার আগত কৃষকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল বলেন, ২০২২-২৩ইং অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সার-বীজ ও উপকরণ বিতরণ করা হয়। বিতরণের মধ্যে রয়েছে, ৩০০০ কৃষকের প্রতি জনকে সরিষা বীজ ১ কেজি, ৪০০ কৃষকের প্রতি জনকে গম বীজ ১ কেজি, ৪০০ কৃষকের প্রতি জনকে ভুট্টা বীজ ১ কেজি, ১০০ কৃষকের প্রতি জনকে সূর্যমুখী বীজ ১ কেজি, ৭০ কৃষকের প্রতি জনকে মুগডাল বীজ ১ কেজি এবং ১০ কৃষকের প্রতি জনকে পেঁয়াজ বীজ ১ কেজি এবং ৩৯৮০ কৃষকের প্রতিজনকে ১০ কেজি ডিএপি (ডেপ) ১০ কেজি এমওপি (পটাশ) সার বিনামূল্যে বিতরণ করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…