গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

৫০ মণ জাটকাসহ কলাপাড়ায় ট্রাক জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতাঃ
নভেম্বর ৫, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী কলাপাড়ায় শেখ কামাল সেতুর টোল পয়েন্ট থেকে ৫০ মণ জাটকা আটক করা হয়েছে। জাটকা বহনকারী ট্রাক জব্দ করা হয়।

এ সময় তিন জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছেন- অহিদুল ইসলাম, মেসকাত খান রাজু ও মোঃ স্বপন।

আরও পড়ুন-  বিরামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

কলাপাড়া থানা পুলিশ শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়ার ইউএনও শংকর চন্দ্র বৈদ্য। কলাপাড়া থানার ওসি মোঃ জসীম এ খবর নিশ্চিত করেন।

মহিপুর-আলীপুর থেকে এ জাটকা পাচার করা হচ্ছিল। শনিবার সকালে আটক কৃত জাটকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপুু সাহা উপস্থিত থেকে বিভিন্ন এতিম খানা ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…