গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দাম বেড়েছে চাল-ডাল-আটা-সবজির

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
নভেম্বর ৪, ২০২২ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাজারে দাম বেড়েছে চাল, ডাল, আটা ও সবজির। এছাড়া বাজারে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম।

আজ শুক্রবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে। বাজারে সবজির দাম বেড়েছে।

কেজিতে ১০-২০ টাকা দাম বেড়েছে। আকার ভেদে পাতাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকা। গোল বেগুন বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে ১৬০ টাকা। বাজারে চিচিঙ্গা ৬০, পটল ৬০, ঢেঁড়স ৭০, কচুর লতি ৮০, পেঁপে ৫০, বরবটি ৮০ ও ধুন্দুল ৭০ টাকা প্রতি কেজি, শিমের কেজি প্রতি ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ৯০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৬০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৫০ টাকা।
এইসব বাজারে ৮০-৯০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এছাড়া কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা।

বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। বেড়েছে দেশি পেঁয়াজের দাম। কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি। এসব বাজারে রসুনের কেজি ৪০-৪৫ টাকা। বাজারে চায়না রসুন বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকা। আদা ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে খোলা চিনি প্রতি কেজি ১০৫-১১০ টাকা আর প্যাকেট চিনি কেজি ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন-  ধর্ষণ বা ধর্ষণচেষ্টা সংক্রান্ত নতুন আইন পাস

বাজারে বেড়েছে আটার দাম। খোলা আটার কেজি ৬০ টাকা ও প্যাকেট আটার কেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

এসব বাজারে দেশি মসুরের ডালের দাম বেড়েছে, কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা। কেজিতে বেড়েছে ১০ টাকা। এক সপ্তাহ আগে মসুরের ডালের কেজি ছিল ১৪০ টাকা ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০ টাকায়। লবনের কেজি বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকা। বাজারে ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১৭৮ টাকায়।

এসব বাজারে আগের দামে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। ফার্মের লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকা। আগের দামে হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৯৫-২০০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ২২০-২২৫ টাকা।

বাজারে গরুর মাংসের কেজি ৬৮০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮৫০-৯০০ টাকায়।

বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি। ব্রয়লার কেজি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০-৩০০ টাকায়।

বাজারে বেড়েছে চিকন ও মোটা চালের দাম। ২৮ চালের কেজি বিক্রি হচ্ছে ৬৫ টাকা। আগে কেজি ছিল ৬৩ টাকা। বেড়েছে মিনিকেট চালের দাম। কেজি বিক্রি হচ্ছে ৮৩-৮৫ টাকায়।

এসব বাজারের চাল, ডাল, আটা বিক্রেতারা জানান, চালের দাম বেড়েছে। মিনিকেট চালের ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ১০০ টাকা। এছাড়াও ২৮ চালের বস্তা প্রতি দাম বেড়েছে ১৫০ টাকা। হঠাৎ করেই বাজারে কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। সামনে আরও দাম ববাড়তে পারে বলে জানান তারা।

এসময় তারা অভিযোগ করে বলেন, আসলে বাজারে সঠিক নজরদারি নেই। নজরদারি থাকলে এভাবে যে কোনো পণ্যের দাম বাড়তে পারে না।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…