গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

হিলিতে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক -২

হিলি (দিনাজপুর) সংবাদদাতাঃ
নভেম্বর ২, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের হিলিতে ভারতীয় নিষিদ্ধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ বুধবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার উত্তর বাসুদেবপুর এলাকায় সিপি রোড হতে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলো উপজেলার দেবখন্ডা গ্রামের মৃত কোবাদ হোসেনের ছেলে আসাদুজ্জামান আসাদ(৪৮) ও তার স্ত্রী লতিফা বেগম(৩৫)।

আরও পড়ুন-  টি-২০ বিশ্বকাপঃ পান্ডিয়াকে টিকতে দিলেন না হাসান

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, উপজেলার হিলি সিপি দিয়ে ভারতীয় ফেন্সিডিল জয়পুরহাট যাবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে উত্তর বাসুদেবপুর সিপি রোড হতে হিলি বাজারগামী রাস্তা সংলগ্ন মানী ফিস পয়েন্ট এ্যান্ড এ্যাকুরিয়াম হাউস এর সামনে থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছে থাকা অবস্থায় ২৫ বোতল ফেনসিডিল এ একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5775

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…