গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে চরশাহী ইউনিয়নে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত

নূর মোহাম্মদ
সেপ্টেম্বর ২৪, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১২ নং চরশাহী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সৈয়দপুর গাইন বাড়ির আঃ রবের বসত ঘরে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ২ টায় দরজা ভেঙে ঘরে ডুকে অস্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে বেঁধে পেলে।

এসময় ডাকাতদল ঘরের আসবাবপত্র ভেঙ্গে
প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা, তিনটি এন্ড্রয়েড মোবাইল
সেট, তিনটি বাটন মোবাইল ফোনসহ, বিদেশী কসমেটিক নিয়ে যায়।
পরে শোরচিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলেও ততক্ষণে ডাকাত দল চলে যায়।
দাসের হাট ফাঁড়ি থানা থেকে মাত্র তিনশ গজ দূরত্বে এ ধরনের ডাকাতির কারনে এলাকায় আতঙ্কে বিরাজ করছে।
ঘটনার পর ইউপি চেয়ারম্যান, দাসের হাট ফাঁড়ি থানার পুলিশ, ও চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোসলে উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু বলেন, বিগতদিনে এলাকায় চুরি ডাকাতির সাথে সংশ্লিষ্টরা আবারও সক্রিয়। তাছাড়া নোয়াখালী সীমান্তবর্তী হওয়ায় অপরাধীরা সহজে পালিয়ে যেতে পারে।
এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চৌকিদারদের সাথে বাড়তি লোকজন টহল দিচ্ছে।
দাশের হাট ফাঁড়ি থানার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোসলে উদ্দিন জানান, ডাকাতির ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে, অচিরেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…